মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই ‘২৬) সকাল ১০টায় উপজেলা প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বর্ষীয়ান রাজনৈতিক নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা মোঃ সোলায়মান কবির, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির, জামাতনেতা শহিদুল ইসলাম এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগর-এর বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ (ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৭৫) ও বিনা ১৭ ধান বীজ, ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনীতে কৃষকদের প্রতি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!