মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নথদেবের রথযাত্রা উদযাপিত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা জগন্নাথদেবের মন্দিরে বৃহষ্পতিবার (১৬ জুলাই ‘২৬) সকাল ১০ টা থেকে পবিত্র গীতা, ভাগবৎ পাঠসহ জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের জীবনী নিয়ে আলোকপাত করা হয়।

এদিকে বিকেল তিনটায় মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র গীতা পাঠ করেন গোষ্ঠ বিহারী মণ্ডল। ঝাউডাঙা জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের ডিজিএম সনৎ কুমার ঘোষ, হিন্দু ধর্মীয় নেতা সন্তোষ পাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, ঝাউডাঙা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে বলেন, জগন্নাথদেব সকল সৃষ্টির জন্য কাজ করে গেছেন। ১৯৭১ সালে এদেশের মুক্তিযুদ্ধে হিন্দুদের অবদান অস্বীকার করা যাবে না। তাই মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী সকলকে সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে আসতে হবে। পরে ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব। শোভাযাত্রাটি ঝাউডাঙা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির চত্বরে এসে শেষ হয়। পরে প্রসাদ বিতরণ করা হয়।

এ ছাড়া বৃহষ্পতিবার বিকেলে সাতক্ষীরা মায়ের বাড়িতের জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এ ছাড়াও সদর উপজেলার ব্রহ্মরাজপুর, আশাশুনি সদর, কালিগঞ্জের চম্পাফুল কালিবাড়ি, নলতা রথখোলা, শ্যামনগরের কাছড়াহাটি, দেবহাটা সদর ও কলারোয়ার জয়নগর, তালা সদরসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামি ২৪ জুলাই উল্টোরথ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন মন্দিরে বিশেষ জগন্নাথদেবের মাহাত্ম পর্যালোচনাসহ বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!