রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক নেতা ও ক্রীড়া সংগঠক মোঃ সিরাজুল ইসলাম বাবু ও সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন কোরায়শী লাল্টু।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজুল বাবু জানান, গত ৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত জাতীয় আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় টিম অফিসিয়াল হিসেবে ঢাকায় অবস্থান করায় তিনি জেলা কমিটি গঠনের বিষয়ে অবগত ছিলেন না। ১২ এপ্রিল সাতক্ষীরায় ফিরে তিনি জানতে পারেন যে, জেলা বিএনপির মতামত উপেক্ষা করে বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়ায় গঠিত কমিটিতে অন্তর্ভুক্তি তার জন্য বিব্রতকর ও প্রশ্নবিদ্ধ হওয়ায় তিনি উক্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে তিনি জানান, আমার সাথে আরও পদত্যাগ করেছেন শামীম হোসেন কোরায়শী লাল্টু—যিনি ৯০’র সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ফোরাম, সাতক্ষীরার যুগ্ম আহবায়ক এবং জেলা ছাত্রদল, সাতক্ষীরার সাবেক সহ-সভাপতি।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে উক্ত কমিটির অন্তত ১৫-১৬ জন সদস্য পদত্যাগ করেছেন এবং আরও কয়েকজন শীঘ্রই পদত্যাগ করবেন বলে জানা গেছে।

এমতাবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে সিরাজুল ইসলাম বাবু বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত নতুন কমিটি গঠন করা হোক।

উল্লেখ্য, মোঃ সিরাজুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে খেলোয়াড় ও সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য এবং সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!