শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত

লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ‘২৬) সকালে ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশু শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ার মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা নির্ভর করে আপনাদের মতো সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর।” লেখা-পড়ার পাশা পাশি খেলা-ধূলার বিকল্প নেই। লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে।
তিনি আরও বলেন, “কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অপরিবর্তনীয়। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।” 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!