রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল ‘২৬) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখের আমেজে সাজানো স্কুল প্রাঙ্গণে শুরুতেই ছোট ছোট শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি উপস্থিত সবার মন জয় করে নেয়। রঙিন পোশাকে সজ্জিত সোনামণিদের পরিবেশনায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের চিত্র ফুটে ওঠে।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তী ও কেয়া চৌধুরী। তাদের সুরেলা কণ্ঠে পরিবেশিত গান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
সবশেষে পহেলা বৈশাখের ঐতিহ্য ধরে রাখতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে চিড়া, কলা, দই ও বাতাসা পরিবেশন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুর রহমান কাজল জানান, নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং পহেলা বৈশাখের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!