বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। এউপলক্ষে সোমবার (১৪ এপ্রিল ‘২৬) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সাথে র‌্যালিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা। পরে সাতক্ষীরা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির এ্যাডঃ শহিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মাওঃ আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নানা বাধা ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন সফলতার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে। ‘পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ’ এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে গণমানুষের আস্থার প্রতীক হয়ে আছে এই প্রতিষ্ঠানটি। তারা একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!