মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে উদ্ধার পূর্বক স্বজনদের নিকট হস্তান্তর  উৎসবে আমতলায় নতুন বছরকে বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক (আউটরীচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ‘২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে সভাপতি বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্য সাধারণ মানুষের মাঝে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সহযোগীতা করার জন্য বলেন।

সমন্বয় সভায় জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল ও গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক, জেলা তথ্য অফিসারসহ সাংবাদিক, ক্যাবল নেটওয়ার্ক প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী ও সুবিধাভোগীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরী করছেন বলে জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার সমন্বয়কারী শেখ মুরাদুল হক এবং নার্গিস সুলতানা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!