মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে উদ্ধার পূর্বক স্বজনদের নিকট হস্তান্তর  উৎসবে আমতলায় নতুন বছরকে বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ‘আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক পদে ‘প্রজন্ম একাত্তর’র উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল ‘২৬) বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ইনকিলাব’র জাহাঙ্গীর হোসেন  নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস.এম লিয়াকত হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীর জিল্লুর রহমান এবং গাজী জাহিদুর রহমান।

নির্বাচনকালীন উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী শাহাদাৎ হোসেন, গাজী সুলতান আহমেদ, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার এস.এম লিয়াকত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”

এ সময় তিনি নব নির্বাচিত কমিটিকে আগামী কয়েকদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!