শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকা ডু বি: ৪ মৌয়াল উ দ্ধা র, নি খোঁ জ ৪ সাতক্ষীরা সী মা ন্তে জ্বালানি তেল ও পা চা র রো ধে বিজিবির ক ঠো র ন জ র দা রি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন সাতক্ষীরার আইনজীবি ও সাংবাদিক এ্যাডঃ সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা শিল্পকলা একাডেমিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার জোর দাবি এমপি সাঈদ আল নোমানের সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন  সুন্দরবনে মধু আহরণে গিয়ে সাপের কা ম ড়ে মৌয়াল আহত কলারোয়া সী মা ন্ত থেকে ভা র তীয় শাড়ি ও টর্চ লাইট জ ব্দ বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী  সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়া সী মা ন্ত থেকে ভা র তীয় শাড়ি ও টর্চ লাইট জ ব্দ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও টর্চ লাইট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার কাঁকডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার (০৯ এপ্রিল ‘২৬) এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ির একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্বশ্মান ঘাট নামক স্থান হতে ভারতীয় জয় সুপার টর্চ লাইট জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও টর্চলাইট গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!