সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

কালিগঞ্জে ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জে ইটের ট্রলির চাপায় পিষ্ট হয়ে পঙ্গুত্ববরণ করতে চলেছে বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২১ ফেব্রুয়ারি’২৬) বেলা বারোটায় উপজেলার নাজিমগঞ্জ হাটের মোড়ের এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে বসন্তপুর গ্রামের আব্দুর রশিদ অপর দিক থেকে আসা ইটের ট্রলির ধাক্কা লেগে চাকার ভিতরে তার ডান পা চলে যায়। মুহূর্তের মধ্যে থেতলে পায়ের ডান গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আশেপাশের লোকজন ছুটে এসে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সংবাদ দিলে আব্দুর রশিদকে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে সম্ভবত তার ডান পা কেটে ফেলা লাগতে পারে।

এদিকে উপজেলা জুড়ে ট্রলি, নসিমন, করিমন, টমটম হনুমানগাড়ি, ডাম্পার গাড়ি সহ যতসব অবৈধ যানবাহনের দখলে এখন রাস্তাঘাট। বৈধ যানবাহনের কোন পাত্তায় যেন নেই রাস্তায়। অবৈধ যানবাহনের দৌড়াত্বে জনজীবন যেন পিপড়ার মত হয়ে উঠেছে।

প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম নজরদারি রাখার পরেও কিছুদিন পরে যেন অদৃশ্য শক্তির বলে স্বাভাবিক হয়ে ওঠে অবৈধ যানবাহনের দৌরত্ব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!