বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাংবাদিকতার পাশাপাশি জ্ঞান চর্চা ও অবসর সময়ের বই পড়ে সময় কাটাতে সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ‘২৫) বেলা ১২টায় লাইব্রেরি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল ওহাব, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আবু হুরায়রা প্রমুখ। উক্ত লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই সাথে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রকাশনা বই উপহার দিতে পারবেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যাদেরকে সমাজের আয়না বলা হয়ে থাকে। সাংবাদিকদের লেখনীতি সমাজ তথা দেশ পরিবর্তন করা সম্ভব। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরেন। তাদের এই কাজ করতে যেয়ে কোন সমস্যার সম্মুখিন হলে আমাকে স্মরণ করলে আমার অবস্থা থেকে সর্বোচ্চ সহযোগীতা করব।

এদিকে লাইব্রেরি উদ্বোধন শেষে দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!