বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী চিকিৎসা ও পরামর্শসেবা গ্রহণ করেন।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১৭২ নং পূর্ব দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ রায়। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার (এমবিবিএস), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরণ্ময় সরদার। এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন সহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।
চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন, যারা নারীদের স্বাস্থ্যপরীক্ষা করতে সহায়তা করেন। এছাড়া, উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।”

আরেকজন মা জানান, “আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত্ন এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।”

লিডার্স-এর প্রকল্প সমন্বয়কারী তার বক্তব্যে বলেছেন যে , “আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক নারী উপকৃত হতে পারেন।”

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!