রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি কালিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সাতক্ষীরা পৌরসভার  ৮ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা  নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর’২৪) সকালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু। এসময়  উপস্থিত ছিলেন  পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী,  ঠিকাদার মো. মিজানুর রহমান মিজান। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, আব্দুল মুজিদ, আব্দুর রশিদ, আসাদুল্লাহ মুকুল, রেজাউল করিম, তৌহিদুর রহমান, আলহাজ্ব নাজিম উদ্দিন, জাহিদ হাসান প্রমুখ। উল্লেখ্য পৌরসভার অর্থায়নে দক্ষিণ পলাশপোল নিউমার্কেটের উত্তর পাশে প্রগতি লেন সড়ক মিতালি সংঘের সামনে হতে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত ২৬৩ ফুট  সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মান কাজ করা হচ্ছে। এলাকার দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নাজিম উদ্দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!