সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় অসচ্ছল মানুষের মধ্যে সেলাই মেশিন, প্যাডেল ভ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে। এ সময় সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (০২ জুলাই ‘২৬) বিকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে পাঁচজনের মধ্যে প্যাডেল ভ্যান, ১৪ জনের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও মাহাবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এগুলো শুধু সরকারি সম্পদ হিসেবে নয়, নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে। যত্ন নিয়ে ব্যবহার করলে দীর্ঘদিন উপকার পাওয়া যাবে এবং এতে উপকারভোগীরই কল্যাণ হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!