শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনির নির্মাণাধীন গ্রামের বাড়িতে শনিবার (১১ জুলাই’২৬) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন নির্মাণসামগ্রী ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন যুগীপুকুরিয়া এলাকায় অবস্থিত তার নির্মাণাধীন বাড়ির গেটের তালা ভেঙে রাতের কোনো এক সময় ভেতরে প্রবেশ করে। পরে তারা বাথরুমে স্থাপনের জন্য রাখা নতুন দরজা, প্রায় ১০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার, একটি ফ্যান, একটি টিউবওয়েল, লোহার রড, পাইপ, বেলচা, কোদাল, দা, শাবলসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় কিছু মাদকাসক্ত যুবক গভীর রাতে নিয়মিত ঘোরাফেরা ও ইয়াবা সেবন করে বলে অভিযোগ রয়েছে। তবে এই চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং তা তদন্তসাপেক্ষ।

এলাকাবাসী জানান, এর আগেও সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই অলিউল ইসলামসহ আশপাশের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনার পর সাংবাদিক মনিরুল ইসলাম মনি পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!