মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই ‘২৬) ভোর রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান জানান, রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তলুইগাছা বিওপির একটি রাত্রিকালীন টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক কথাবার্তার শব্দ শুনতে পায় তারা।
টহল দল সতর্ক অবস্থান নিয়ে শূন্য রেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে ‘চারাবাড়ি’ নামক স্থানে দুই অজ্ঞাতনামা চোরাকারবারিকে দেখতে পায়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। এ সময় টহল দল তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করার জন্য একাধিকবার নির্দেশ দেয়। কিন্তু বিজিবি’র নির্দেশ অমান্য করে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। “চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় টহল দল তাদের ধাওয়া করে। পরবর্তীতে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে বিজিবি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ফলে চোরাকারবারিদের বড় কোনো চোরাচালানের পরিকল্পনা ব্যর্থ হয়।”

বিজিবি’র গুলির মুখে চোরাকারবারিরা সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপরই বিজিবি টহল দল ওই এলাকা এবং আশপাশে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তলুইগাছা সহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবি’র নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!