শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই ‘২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ- জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে।

বাল্যবিয়ে, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই তিনটি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।

সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!