শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

আশাশুনিতে লিডার্সের প্রকল্প উপকারভোগী কৃষানীদের মাঝে সবজি-বীজ ও জৈব সার বিতরণ

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বেসরকারী এনজিও লিডার্সের উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে আজ বুধবার (২৬ জুন ‘২৪) “Protect L&D-জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর উপকারভোগী কৃষানীদের মাঝে সবজি-বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।

উক্ত বীজ বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্ত জলবায়ু সহনশীল দলের সভাপতি অর্চনা রানী সরদার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম হুসেনুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনমালী দাস, সদস্য আশাশুনি জলবায়ু এ্যাডভোকেসি ফোরাম, প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডলসহ অন্যান্য কর্ম কর্তাবৃন্দ ও জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীগন উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে জনাব রনজিৎ কুমার মন্ডল বলেন তৃনমূল পর্যায়ে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের কৃষিখাতে ক্ষয়-ক্ষতির মাত্রা যথেষ্ট বেশী। জলবায়ু স্মার্ট কৃষির মাধ্যমে ক্ষয় ক্ষতি কমানো সম্ভব। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীদের জলবায়ু স্মার্ট কৃষি চর্চায় উৎসাহিত করার জন্য বীজ ও জৈব সার বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার সাথে সুর মিলিয়ে বলেন আমার এলাকা দূর্যোগ কবলিত এলাকা এখানে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনা প্রয়োজন। তিনি লিডাসের্র সময়উপযোগী কার্যক্রমের সাধুবাদ জানান। উক্ত অনুষ্ঠানে ৮০ জন কৃষকের মাঝে ৮০০ গ্রাম মিস্টিকুমড়া, ২ কেজি ঢেড়স, ২ কেজি লালশাক, ২ কেজি পুঁইশাক, ৮০০ গ্রাম শশা, ২ কেজি বরবটি বীজ এবং ৮০০ কেজি জৈব সার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!