শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি চঞ্চলের পিতা ইউনুচ আলী আর নেই, দাফন সম্পন্ন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের পিতা পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের মৃত রশিদ সানার ছোট ছেলে আলহাজ্ব ইউনুচ আলী সানা আর নেই (ইন্না লিল্লাহে….রাজিউন)। রোববার রাত ১.৪০ মি. খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরে নিজ বাস ভবনে মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃতান্তে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। মরহুম ইউনুচ আলী দীর্ঘদিন ক্যানসার রোগে ভূগছিলেন। সোমবার বেলা ৩ টায় পাইকগাছার খড়িয়া (খাল পাড়) গ্রামের বাড়ীর পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ঈমামতি করেন, হাফেজ আকবর আলী।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আফছার আলী, মরহুমের শ্যালক অধ্যাপক মঞ্জুরুল আমিন শেখর, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, সিনিয়র সদস্য বাহবুল হাসনাইন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, কৃষি ব্যাংক মানেজার হাদিসউজ্জামান, এ্যাড এফ এম এ রাজ্জাক, পাইকগাছা উপজেলার সাংবাদিক জি এম মিজানুর রহমান, শেখ সেকেন্দার আলী, আব্দুল আজিজ, বাবুল আক্তার, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান, আশরাফুল ইসলাম সবুজ, আশাশুনি উপজেলা দলিল লেখক আহসান উল্লাহ আশু, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম, জিয়ায়ুর রহমান, মহাসিন আলম, মিজানুর রহমান শহীদ, আশরাফুল আলম টিক্কা, আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদুজ্জামান, আশরাফুল আলম, আশাশুনি সরকারী হাই স্কুলের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন, দলীল লেখক রনো দা প্রসাদ মন্ডলসহ মরহুমের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন সহ গ্রামের মুসল্লিবৃন্দ।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল এর পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাব, আশাশুনি রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজানসহ কেন্দ্রীয় এবং বিভাগীয় ও পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি, আশাশুনি সাব রেজিস্ট্রি অফিস, আশাশুনি দলিল লেখক সমিতি, পাইকগাছা দলিল লেখক সমিতি, আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!