বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে শাহী মসজিদ সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষের বহু কাঙ্খিত চাওয়া সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শাহী মসজিদ সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১ অক্টোবর) সুলতানপুর শাহী মসজিদ সড়কে প্রধান অতিথি হিসেবে সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বলেন, “দীর্ঘদিন ধরে পৌরসভার অনেক সড়ক চলাচলের অনুপযোগি ছিল। অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার নিজস্ব অর্থায়ণে সড়কগুলির নির্মাণ কাজ শুরু হয়েছে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত সেবার লক্ষ্যে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কামান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজের টেন্ডার করা হয়েছে এবং সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকারের কেএফডব্লু প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এই কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভা আর অবহেলিত থাকবেনা। পৌরসভার চেহারায় পাল্টে যাবে ইনশাল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, শেখ আবুল কালাম, কাজী সেলিম, শেখ আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, নির্মাণ কাজের ঠিকাদার সাইদুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে সুলতানপুর শাহী মসজিদ সড়ক অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর শাহী মসজিদের পেশ ইমান হাফেজ মো. হোসাইন আলী। বহুদিনের চাওয়া ও বহু প্রতিক্ষিত এ সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!