মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সাতক্ষীরা সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের ২ হাজার মানুষ ২শ গজ রাস্তার জন্য বিপাকে

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মানুষ ২০০ গজ রাস্তা ইটের সোলিং না হওয়ায় চরম দূর্ভোগের শিকার। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি কাঁকডাঙ্গা ক্যাম্পের গাঁ ঘেঁষে এ গ্রামটির অবস্থান। পার্শবর্তী গ্রামের সকল রাস্তার উন্নয়ন হলেও এ গ্রামের ২ হাজার মানুষের জীবন রাস্তা পাঁকা না হওয়ায় নানা প্রতিকুলতা কাটিয়ে জীবন যাপন করতে হয়। 
স্থানীয় গ্রামবাসী কামাল উদ্দীন, শিক্ষক রোকনুজ্জামান বকুল, গ্রাম ডাক্তার শাহাজান সরদার সহ ভুক্তভোগীরা জানান, বর্ষাকালে তাঁদের দূর্ভোগের যেন অন্ত নেই। বিশেষ করে গভীর রাতে বা জরুরী ভাবে কেউ অসুস্থ হলে চিকিৎসকের নিকট নেওয়ার জন্য হাতে হাতে করে নিতে হয়। কোন যানবাহন ভিতরে প্রবেশ করতে পারে না। কোমলমতী শিশুরা রাস্তায় হাটু কাঁদা থাকায় বিদ্যালয়ে যেতে চাই না। রাস্তাটির ২ প্রান্তে ভাদিয়ালী ও কাঁকডাঙ্গায় পাঁকা সড়ক থাকলেও এ গ্রামের মানুষের কোন উপকারেই আসে না। এক প্রান্তে মান্দাতা আমলের কিছু ইটের সোলিং থাকলেও তা এখন চলাচলের অনউপযোগী হয়ে আছে।এ গ্রামের মানুষের প্রাণের দাবী ২০০ গজ রাস্তা পাঁকা করণ বা ইটের সলিং না হলে নতুন আত্বীয়তা পর্যন্ত বন্ধ আছে। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কষ্ট লাঘবে ২ প্রান্তের পাঁকা সড়কেড় সাথে গ্রামটির সংযোগ স্থাপনে পাঁকা রাস্তা নির্মাণের জোর দাবী করেছেন।
এ বিষয়ে স্থানীয় কেঁড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল এ প্রতিবেদকের নিকট গ্রামবাসীর দূর্ভোগের কথায় দুঃখ প্রকাশ করে বলেন, বরাদ্দ অনেক কম। গ্রামটি ৯ নং ওয়ার্ডের আওতায়। আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্প গ্রহণ করে ইট বসানোর ব্যবস্থা করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!