মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬

কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে দেড় মাস ধরে গ্যাস উঠছে।। এলাকাবাসী আতংকিত 

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে অনাগল ভাবে গত দেড় মাস ধরে গ্যাস উঠতে দেখা গেছে।

এলাকাবাসীরা বলেন-এর আগেও কয়েক বারমি র্জাপুর সরকারী স্কুল মাঠে পানির কল বসানোর সময় গ্যাস ওঠে। এই স্কুল মাঠের যে কোন স্থানে খুড়লেই গ্যাস উঠছে। গত দেড় মাস আগে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারী ভাবে পানির কল বসানোর জন্য পাইপ পোতা হয়। আর সেই পাইপ দিয়ে অনাগল ভাবে গ্যাস ওঠায় তারা কলটির পাইপ এর মূখ বন্ধ করে রেখে চলে যায়। এখন সে কলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে।

অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস কি না তা পরীক্ষা করে দেখছেন। এলাকাবাসীরা আরো বলছেন-এই গ্যাস ওঠায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহু অফিসার এসে দেখে শুনে চলে যায়। কিন্তু আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি। এই সরকারী স্কুল মাঠের নিচে যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে তা তারা ঠিক ভাবে বলতে পারবেন না।

তবে অনেকে বলছেন-গ্যাস খুব খারাপ জিনিষ। যে কোন সময় বিস্ফরণ ঘটলে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সে জন্য তারা আতংকে রয়েছেন।

তারা আরো বলেন-বিজ্ঞানীরা এই স্থানের মাটি খুড়ে পরীক্ষা করে গেলে এলাকাবাসীর আতংক কেটে যেত। আতংক গ্রস্থ এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!