বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাবেক কমিশনার কর্তৃক রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় ইটাগাছা পশ্চিম পাড়ায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তার সিসি ঢালাইয়ের অনুমতি হওয়ায় পর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম কর্তৃক বাঁধা সৃষ্টি করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইটাগাছা গ্রামের আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমএ গফুর, এড. মোস্তফা নুরুল আলম, এসএম নুরুল ইসলাম বাবলু, মৃত আয়ন উদ্দিন সরদারের পুতা ইশারাত আলী প্রমুখ। ম

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। অত্র এলাকার মৃত আয়ন উদ্দিন সরদার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করে দিয়েছিলেন। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তাটির প্রায় ৩শ ফুট সিসি ঢালাইয়ের জন্য অনুমোদন দিলে নির্মাণ কাজ চলাকালে সাবেক কমিশনার আবুল কাশেম (মসল্যা ভান্ডার) রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। অথচ ম্যাপেও এটি রাস্তা হিসাবে উল্লেখ আছে। এসময় বক্তারা চলাচলের একমাত্র এই রাস্তাটির চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।’

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু রহমান ঢালী, মো. রকিব উদ্দিন মাস্টারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!