বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কলারোয়ায় চায়ের দোকানীদের মাঝে ময়লা ফেলার ডাস্টবিন বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় চায়ের দোকানীদের মাঝে শতাধিক ময়লা ফেলার ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেবা বাংলাদেশের পক্ষ থেকে ওই ডাষ্টবিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার চায়ের দোকানীদের মাঝে ওই ডাষ্টবিন বিতরণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা, সেবা বাংলাদেশের প্রতিনিধি সোলাইমান, বজলুর রহমান, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান, রেজাওয়ান কবির, সেরাফিন মন্ডল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।

সেবা বাংলাদেশের প্রতিনিধি সোলাইমান বলেন-“ডাস্টবিন ব্যবহার চায়,পরিবেশ বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে এসব ডাসবিন বিতারণ করা হয়েছে। তিনি আরো বলেন, কাজটি ক্ষুদ্র মনে হতে পারে। কিন্তু ছোট ছোট পরিবর্তনই একদিন বয়ে আনবে বড় ইতিবাচক পরিবর্তন। চায়ের দোকানীদের মাঝে বিতরণ করা হলো ময়লা রাখার ডাষ্টবিন। সেবা বাংলাদেশ মানুষের জীবন জীবীকা ও স্বাস্থসেবার ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষা করি, জীবন বাঁচাই, বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধ চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!