বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

১০বছরের দুর্ভোগের অবসান ঘটালেন কলারোয়ার সোনাবাড়ীয়ার ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বৃহত্তম সোনাবাড়ীয়া বাজারে দীর্ঘ ১০বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউনিয়নের নানান সমস্যা চিহ্নিত করে সেগুলো একের পর এক সমাধান করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বেশ প্রসংশিত হয়েছেন। সর্বশেষ গত ১০ফেব্রুয়ারী সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি দীর্ঘ ১০বছর বন্ধ থাকার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল। আমরা এটি উন্মক্ত করতে গিয়ে দেখি গণশৌচাগারের উত্তর সাইটে পুকুর পাড়ে যে হাউজটি আছে সেটির খুব জরাজীর্ণ অবস্থা। এটি সংস্কার না করে উন্মুক্ত করা সম্ভব ছিল না। এরপর খুব দ্রুত আমরা একটি বাজেট ব্যবস্থা করে হাউস সংস্কারের কাজ শুরু করি। তিনি আরও বলেন, এখানে সম্পূর্ণ নতুন একটি হাউস করতে হয়েছে। পুরো কাজ শেষ করতে বেশ সময়ও লেগেছে। এরপর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা করে গণশৌচাগারটি উন্মুক্ত করে দিয়েছি।

সোনাবাড়ীয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিগত দিনগুলোতে কোনো জনপ্রতিনিধির এটি নিয়ে মাথা ব্যাথা ছিল না। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর আশ্বাস দিয়েছিলেন গণশৌচাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিবেন। অবশেষে তিনি কথা রেখেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!