বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কলারোয়ায় কৃষকের মুখে হাসি ফুটাতে খাল খনন করলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটির ৮নং ওয়ার্ডের খাল খনন শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে ওই ওয়ার্ডের খাল খনন না করায় সাড়ে ৩ হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এনিয়ে কয়েক বার জেলা ও উপজেলায় গণ দরখাস্ত ও হামলা-সংঘর্ষ এমনকি থানায় মামলা হয়েছে।

কলারোয়া পৌরবাসী ও কৃষকদের কথা চিন্তা করে এবার পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল নিজ উদ্যোগ নিয়ে খাল খনন শুরু করেছেন। তিনি বলেন-পৌর সভার সৃষ্টি থেকে ৮/৯ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকায় কৃষকরা ফসল ফলাতে পারতো না। এমনকি কিছু ব্যক্তি ওই জমিতে ফসল ফলাতে না পেরে মাছ চাষ শুরু করে। এতে করে ওই ফসলী জমি প্রায় সারা বছর ধরে পানি জমে থাকে। কয়েক বার ঘের ও মাছ চাষ নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তিনি এবার ওই জমিতে কৃষকরা যাতে ফসল ফলাতে পারে সে জন্য নিজ উদ্যোগে কৃষকদের মূখে হাসি ফোটাতে খাল খনন শুরু করেছেন। তিনি গতকাল সকালে কলারোয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডের খাল খনন পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, শেখ ইমাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এবিষয়ে কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন-শুধু মাত্র এলাকার কৃষকদের মূখে হাসি ফোটাতে তিনি খাল খনন শুরু করেন। তিনি আরো বলেন-সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইমাদ হোসেন খাল খনন এর কাজ দেখভাল করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!