মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৫ দিন ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। এর ফলে আজ শুক্রবার (৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে এ বন্দরের। তবে, এই সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ১৩ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী বাণিজ্যিক কার্যক্রম।

ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক এসএম মাকসুদ খান জানান, আজ শুক্রবার সরকারী ছুরি দিন। এর সাথে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ও শুক্রবারসহ মোট ৫ দিন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েল ফেয়ার এ্যাসোসিয়শনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ১৩ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়শন আজ শুক্রবার সরকারী ছুটির সাথে আরো ৪ দিন বাাড়িয়ে (আগামী মঙ্গলবার পর্যন্ত) টানা ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে কার্যত আমদানী-রপ্তানী কার্যক্রম এই ৫ দিন বন্ধ থাকবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বন্দরছর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময় এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!