শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মুক্তিপণের দাবিতে দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৩ মে ‘২৬) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে।

অপহরণের শিকার দুই বনজীবী হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখ এর ছেলে মৎস্য শিকারী ইসমাইল শেখ (২৮) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মৌয়াল আব্দুল করিম (৪৮)। 

ফিরে আসা বনজীবীদের সহকারী বনজীবী আকবর আলীসহ অন্যরা জানায়, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছে মোট তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে। তবে মুক্তিপণের অংক এখনো তারা জানায়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!