শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এ দূর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যেয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আশাশুনির শ্বেতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন, কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ, সদর থানার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম, বৈকারী এলাকার আমজাদ হোসেন, মান্নাফ শেখ, বাসের হেল্পার আসলাম আলীসহ ২৫জন।

প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ে ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪০১৭৯) খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে দ্রুতগামী বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি রেস্তোরার সামনে যেয়ে উল্টে যায়। এতে বেশ কিছু লোক আহত হন। বাসের হেল্পার আসলামকে বালির স্তুপের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান রফিকুল ইসলাম।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তবে কতজন আহত হয়েছেন,তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!