সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুশীলনের উদ্যোগে কালিগঞ্জে ১শজন হতদরিদ্র  প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র প্রদান

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫১৬ বার পড়া হয়েছে
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা শাখার অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে  উপজেলার ৩টি ইউনিয়নে ১শ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সুশীলন এর এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলন এর উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট মোসলেম উদ্দিন,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপির নব নির্বাচিত  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম, শ্যামনগর শাখার ম্যানেজার জাকিব হোসেন, সুশীলনের খুলনা অফিসের কমলেশ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি খুলনা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসলেম উদ্দিন উদ্দিন বলেন দারিদ্রতা দূরীকরণে ও আর্থসামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তিনি সুশীলনের মাধ্যমে প্রতিবন্ধী হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরে সন্তোষ প্রকাশ করে বলেন আগামীতে এ ধরনের সামাজিক কাজ আরো করতে চাই, এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু বলেন আমরা  উপজেলার কুশুলিয়া, মথুরেশপুর ও তারালী এই ৩টি ইউনিয়নের প্রকৃত হতদরিদ্র প্রতিবন্ধীদের চিহ্নিত করে শীতের সময় তাদেরকে শীতবস্ত্র দিতে পেরে আমরা ধন্য।অনুষ্ঠানের সভাপতি গাজী আজিজুর রহমান বলেন সুশীলন সমাজে পিছিয়ে পড়া  মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করে আসছে, সুশীলন শুধু কালিগঞ্জের নয়, সারাদেশের সকল মানুষের কাছে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ  করতে সক্ষম হয়েছে।
তিনি শীতবস্ত্র প্রদান এই মহৎ কে স্বাগত জানিয়ে আগামীতেও এ ধরনের সহযোগিতার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কে আহবান জানান। অনুষ্ঠানে গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও কর্মকর্তা, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!