বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’ কিংবা ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’-এমন সব স্লোগান ও প্রতিবাদী আবহের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে রোববার (০৩ মে ‘২৬) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকরা হাত, মুখ ও চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক তকমা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা। কলম যোদ্ধাদের কণ্ঠরোধ করতেই এসব অপকৌশল বেছে নেওয়া হচ্ছে। যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করছেন, তখনই তাঁর ওপর হামলা ও মামলার খড়্গ নেমে আসছে। এমনকি গণমাধ্যম কার্যালয়ে ‘মব সন্ত্রাস’ চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে—‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’ এবং ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর’—এমন সব দাবি তুলে ধরা হয়।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক  কবি স ম তুহিন।

সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন লেখক শেখ সিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান মুন্না, নাজমুল হক এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে গণমাধ্যমের অবাধ কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!