রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল।

শুক্রবার (১ মে ‘২৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলা শ্রমিক দল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও নারী শ্রমিক দলের আয়োজনে সখিপুর ইউনিয়ন চত্বর হতে একটি র‌্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে সমাবেত হয়| সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম।

উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, ইমারত নির্মান শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা মহিলা শ্রমিক দলের সভানেত্রী সাজু পারভিন, সাধারণ সম্পাদক আলেয়া খাতুন, সহ-সভাপতি আনোয়ারা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে| পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়| তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!