বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ সদরের ১৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান- ৯৫,সংরক্ষিত-১৫৮,সাধারণ সদস্য-৪৪১ জনের মনোনয়নপত্র দাখিল

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১০৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপে দেশজুড়ে ৭০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত হবে বলে গত ৩০ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গোপালগঞ্জের সদর উপজেলার আওতাভুক্ত মোট ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় ১টি পৌরসভা ও পৌরসভা সংলগ্ন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সাময়িক স্থগিত রেখে বাকি ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের ঘোষণা দেন।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় গত ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।

গত ১২ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই- বাছাইয়ের শেষ তারিখ পর্যন্ত সর্বশেষ চেয়ারম্যান পদে ৯০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১৩ — ১৫ ডিসেম্বর (সোমবার — বুধবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপিল দায়ের করতে পারবেন। আপিল নিষ্পত্তির তারিখ আগামী ১৮ ডিসেম্বর (শনিবার)। ইউপি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ আগামী ১৯ ডিসেম্বর (রোববার)। আগামী ২০ ডিসেম্বর (সোমবার) নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ। আগামী ২০২২ সালের ৫ জানুয়ারি (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানান উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ-আল- শিবলি।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এবং চতুর্থ ধাপে গত ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা জেলা প্রশাসন, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ গণমাধ্যমকর্মীদের ভূয়সি প্রশংসা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!