মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরিয়ে নেওয়া হলো আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ সাতটি ঘর

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সাতটি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। এসব ভূমিহীনদের জন্য ভিন্ন জায়গায় ঘর তৈরির কাজও শুরু হয়েছে। খুব সত্ত্বরই তারা সেখানে চলে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তারা।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রাম থেকে এসব ঘর সরিয়ে নিতে কাজ চলছে গত কয়েক দিন ধরে। নতুন স্থানে তাদের জন্য ঘর তৈরির কাজও চলছে।

কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার যুবায়ের হোসেন চৌধুরী জানান, কিছুদিন আগে ওই গ্রামে ১৩ টি ভূমিহীন পরিবারের জন্য ঘরগুলি তৈরি করা হয়। সেগুলি ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া হলেও ঘরের কাজ শেষ হতে অনেকটাই বাকি ছিল।

ইউএনও জানান যে এলাকায় ১৩ টি ঘর তৈরি করা হয় তার পাশ স্থানীয়রা মাটি ও বালু কেটে ফেলে। ফলে বৃষ্টির পানির চাপে কয়েকটি ঘরের পেছন ভাঙ্গনে দেখা দেয়। সেখানে বসবাস ঝুঁকিপূর্ন হয়ে পড়ায় উপজেলা পরিষদ ছয়টি রেখে সাতটি ঘর ভেঙ্গে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নয়। ইউএনও আরও জানান বরাদ্দ পাওয়া ভূমিহীনদের জন্য কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামে ৪২ শতক খাস জমিতে নতুন ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। অচিরেই সেগুলি তাদের কাছ হস্তান্তর করা হবে।

লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান ১৩ টির মধ্যে ঝুঁকিমুক্ত থাকায় ছয়টি ঘর সেখানেই রয়েছে। সাতটি পরিবারের জন্য তৈরি ঘরগুলি প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান ভূমিহীনরাও এতে সম্মতি দিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!