মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

মানিকহারে এলাকাবাসীর উদ্যোগে ১২০০ মিটার রাস্তা সংস্কারের উদ্বোধন

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার গ্রামের আহলেহাদিস জামে মসজিদের সামনে থেকে ওমরপুর পর্যন্ত ১২০০ মিটার রাস্তা বহুদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিকল্প কোনো সড়ক না থাকায় কাদা-পানি দিয়েই গ্রামবাসীকে চলাচল করতে হতো। দূর্ভোগে ছিল হাজারো পথচারী। এ অবস্থায় স্থানীয় আরিফুর রহমান বেলাল প্রধান উদ্যোগকারীসহ ইঞ্জিনিয়ার রাফিজুল ইসলাম, মোহাম্মেল হোসেন, শাহিদুল ইসলাম, এমদাদ হোসেনের উদ্যোগে গ্রামবাসী মিলে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন।

মঙ্গলবার ১৯ নভেম্বর রাস্তা সংস্কার উদ্বোধন করেন তালা উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল-আমিন ও ধানদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তা ধরে শত শত মানুষের নিয়মিত চলাচল করতে হয়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য কোনো সরকারি উদ্যোগ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীরা নিজেই সড়ক সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

রাস্তা সংস্কারে সার্বিক তত্বাবধায়নে আছেন ধানদিয়া ইউপির চেয়াম্যান জাহাঙ্গীর আলম।মানিকহার ও ওমরপুর এলাবাসীর যৌথ উদ্দোগে রাস্তা সংস্কার কাজ চলমান।

উদ্বোধনে এসময় আরও উপস্থিত ছিলেন  মাওলানা আ ন ম সাইফুল্লাহ, গড়েরডাঙ্গা ইউপি সাবেক মেম্বর বাবলু হোসেন, আলম সরদার, তারিকুর রহমান নয়ন, রাশেদ হোসেন, তারিফুর রহমান তুষ্ট, লেওয়াকত আলী, আ: মান্নান, মিজানুর রহমান প্রমুখ।

প্রধান উদ্যোগকারী আরিফুর রহমান বেলাল জানান, ‘সরকারি অনুদান বা কারও অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। আমরা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরকারি অনুদান পেলে এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই মহতি উদ্দোগ সফল হবে।শত শত মানুষের চলাচলের পথ সুগম হবে ইনশাআল্লাহ।রাস্তাটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

এ বিষয়ে স্থানীয় ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, মানিকহার গ্রামের আহলেহাদিস জামে মসজিদের সামনে থেকে ওমরপুর পর্যন্ত রাস্তাটি পাকা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর এই মহতি উদ্দোগে তাদের পাশে আমি সবসময় আছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!