শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

কালিগঞ্জে করোনার টিকা প্রয়োগ কর্মসূচীর উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক (এমপি)

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রয়োগ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ অ ফ ম রুহুল হক।
রবিবার সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চিকৎসকবৃন্দ।
এসময় অধ্যাপক ডঃ আ ফ ম রুহুল হক প্রথমে করোনা ভ্যাকসিন গ্রহন ককরেন এবং নিজ হাতে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কে টিকা প্রদান করেন। উদ্বোধনী দিনে উপজেলায় ৩৫ জনকে এ টিকা প্রয়োগ করা হবে। উল্লেখ্য যে, সারাদেশে রবিবার থেকে করোনা টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হয়েছে। এরই অংশ হিসাবে কালিগঞ্জ উপজেলায় অনেকটা উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। হাসপাতাল কমপ্লেক্স চত্বরে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা টিকা গ্রহনে ইচ্ছুকদের অনলাইনে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!