শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

তালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে ঢাকাগামী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী মোঃ আসাদুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মুখার্জী এন্ড এসোসিয়টস্ নামের একটি বাস (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৩- ০৬০৪)। বাসটি নওয়াপাড়া বাজার পোঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যার নম্বর- যশার-শ-১১-০১০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছে। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!