শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের আদর্শ শিক্ষিকা শেলী আক্তার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় বোন ও সাবেক সরকারী কর্মকর্তা সামসুদ্দীন গাজীর বড় মেয়ে, প্রথিতযশা প্রধান শিক্ষক শেলী আক্তার বানু’র দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।জানাজার নামাজ পরিচালনা করেণ গুনাকরকাটি খায়রীয়া আজিজীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দীস হযরত মাওঃ রবিউল ইসলাম। মরহুমার জানাযায় অংশ গ্রহন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হুসেন, সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, বাংলাদেশ জাতীয় পাটির উপজেলা সভাপতি শেখ হুসাইন আহম্মেদ গোলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুর ইসলাম, কুশুলিয়া ইউপির চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হাসান খোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ও স্থানীয় মুসুল্লীবৃন্দ।

উল্লেখ্য যে, শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় শেলী আক্তার বানু সকলের মায়া ত্যাগ করে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মহিয়শী এই নারী স্বামী ও ১ পুত্র, ১ কন্যা সন্তানসহ পিতা, ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শেলি আক্তার বানু একজন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!