
সাতক্ষীরার তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভা কক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ‘২৬) সকালে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার উপর কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিআরভিডব্লিউ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জ্যোর্তিময় সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, এফপিআই মোসলেম শেখ, শেখ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ববি রানী, এফডব্লিউভি শিখা আক্তার, প্রভাতী, জেসমনি আরা, সিএইচসিপি সমীর দাশ, রাজীব দাশ, উপকারভোগী মুসলিমা খাতুন, তুষার কান্তি, জাহিদা খাতুন, ইলা রানী, ফাতেমা খাতুন, অনিতা রানী, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের তানজিলা খাতুন ও প্রশান্ত ঘোষ প্রমুখ।
উক্ত সংলাপে কমিউনিটি ও সেবাদানকারী কর্তৃক মূল্যায়ন উপস্থাপন এবং দুর্বল বিষয়ে সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংলাপে উপজেলার মাগুরা ও জালালপুর ইউনিয়নের উপকারভোগীসহ সংশ্লিষ্ট দপ্তর মিলে মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।