খুলনার ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন (গণসচেতনতা) অনুষ্ঠিত হয়েছে।
ক্রিশ্চিয়ান এইড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং গ্রুপ সদস্যদের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বুধবার (১৬ সেপ্টেম্বর ‘২৬) সকাল ১১ টায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
দলিতের ম্যানেজার সমীর কুমার পান্ডের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসেনা ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আরশাফুল কবির, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রতন কুমার বিশ্বাস, এস আই দীপন কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক আনিসুজ্জামান।
সভায় ৮০ টি কমিউনিটি গ্রুপের ১৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দলিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল দলিত/ অনগ্রসর অংশীজন এবং সরকারি কর্মকর্তাদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি পাবে। এছাড়া প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দলিতে ও সমান অধিকার, সুযোগের সমতা চাই বৈষম্য আর নয়।