খুলনার ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ‘২৬) বেলা ১১ টায় বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এ্যাডঃ মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তপন কুমার, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, বদরুজ্জামান বাবলু, মনোরঞ্জন দাস, এসকে নাসির উদ্দীন, মোঃ আব্দুল হাই, শেখ শাহানুর ইসলাম, হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু, আজমাউল হোসেন মোল্লা, আফজাল হোসেন বিশ্বাস, আব্দুর রশিদ শেখ প্রমুখ।