বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ‘২৬) পারুলিয়া ইউনিয়ন পরিষদে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত “Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

​পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন।

​সভায় রাইটস যশোরের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

​সভায় চেয়ারম্যান গোলাম ফারুক বাবু পারুলিয়া ইউনিয়নকে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে পরিচালিত এ প্রকল্পের জন্য নির্বাচিত করায় রাইটস যশোরকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

​সভায় বক্তারা শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা, ঝুঁকিপূর্ণ শিশু চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

​এ সময় শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

​সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!