মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় ডুমুরিয়ার সদর ইউনিয়নের বড় বাজারে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন মোল্লা মসিউর রহমান। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সোববার (১৪ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে বড় বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত শোনেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ছে। মোল্লা মসিউর রহমানও ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান বলেন, “জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া, সমার্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মোঃ তোজাম্মেল হোসেন খান, আতিয়ার রহমান ঢালী, গোলনা ১ নং ইউপি সদস্য প্রার্থী মুনিম খান (স্বপন), সাংবাদিক  সাব্বির খান ডালিম, খান অলিয়ার রহমান, হায়দার আলী খান, অশোক, আসলাম খান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!