বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে দলীয় পদসহ বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ‘২৬) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেন। জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ্ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশক্রমে এবং সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ হেমায়েত আলীকে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার আদেশে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টায় সহযোগিতা, আওয়ামী লীগের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা, নারী ধর্ষণের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, দখলবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, এসব অভিযোগ দলীয়ভাবে পর্যালোচনা ও বিবেচনার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নির্দেশক্রমে এবং সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কার আদেশ অনুযায়ী, এখন থেকে সৈয়দ হেমায়েত আলী বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে বা দলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর কোনো ধরনের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব বিএনপির অনুমোদিত বলে গণ্য হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা, আদর্শ, সাংগঠনিক সিদ্ধান্ত ও দলের বৃহত্তর স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে বহিষ্কার আদেশের অনুলিপি কালিগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং দলীয় সংরক্ষিত নথিতে পাঠানো হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের জমি  দখল এবং বাড়িঘর ভাংচুরের ঘটনায় সৈয়দ হেমায়েত আলী ছোটবাবুর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!