মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

দেবহাটায় গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা সেতু সংস্কারকাজের উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে ছিলেন। অবশেষে সেতুটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ‘২৬) বিকেল ৪টার দিকে সংস্কারকাজের উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। এ কারণে সেতুটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা অলিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করা সবার দায়িত্ব। মানুষের দৈনন্দিন চলাচলের সমস্যা সমাধানও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারকাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য এবং ভবিষ্যতেও শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম ফারুক হোসেন, সমাজসেবক সোহারাব হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংস্কারকাজ শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ও টেকসইভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!