শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
১৮
বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ও অধিকার রক্ষা: প্রান্তিক সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা, ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতা, সামাজিক ন্যায্যতা ও নিরাপদ জীবনযাত্রা বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে স্থানীয় সরকারের ২য় পর্বের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট ‘২৬) অগ্রগতি সংস্থার আয়োজনে, ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপ এর সহযোগিতায় (SIRRM) শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের চিহ্নিত সমস্যা সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং উক্ত সমস্যা সমাধানের জন্য যৌথ মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়।
উক্ত সংলাপে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি নারী সদস্য ফতেমা খাতুন, ইউপি সদস্য মাহাতাব উদ্দীন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, আড়পাঙ্গাশিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার, উপজেলা মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা। অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নারী অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আশরাফুল ইসলাম শাহিন সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার তৈয়েবুর রহমান।