
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিও ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে ঘড় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায়– ২৩ ও ২৪ আগষ্ট ২০২৬ তারিখ রবিবার ও সোমবার সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উক্ত প্রশিক্ষণে উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম ও স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার এ্যাকটিভিষ্ট মো: আসাদুজ্জামান আমান, সার্বিক সহযোগীতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম। উক্ত কর্মশালাতে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে চারটি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী ও চারজন গাইড শিক্ষক অংশগ্রহণ করেন।