সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত প্রদান

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদ।

শুক্রবার (২১ আগস্ট-২৬) সকালে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন মিলনায়তনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। মিশনের সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং হযরত খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক, মিশনের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম ও শিক্ষা পরিষদের আহ্বায়ক আলহাজ মো. ইউনুস।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও ফুল তুলে দেওয়া হয়। এ সময়ে মিশনের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময়ে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল গুরুত্বপূর্ণ অর্জন হলেও জীবনের চূড়ান্ত সাফল্য নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মো. হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!