মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

দেবহাটায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং আইডিয়াল, পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরার উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ উপলক্ষে গরুপালন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ‘২৬) দেবহাটায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে গরুপালনের আধুনিক পদ্ধতি, গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, পরিচর্যা ও বাছুরের যত্নসহ বিভিন্ন বিষয়ে উপকারভোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়ালের হেড অব মাইক্রোফাইন্যান্স মোহাম্মদ রমজান মল্লিক, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচিত উপকারভোগীরা।

বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গবাদিপশু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনামূল্যে বকনা গরু বিতরণের মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে দুধ উৎপাদন ও বাছুর পালনের পাশাপাশি আয় বৃদ্ধির সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!