মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশ্ব সেরা সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গোপালগঞ্জে সুজুকি মটরস -এর অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে এক প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ‘২৬) রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে -এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান খান ও মাজাহারুর রহমান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির সেলস এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, রিজিওনাল সার্ভিস ম্যানেজার সজল কুমার সাহা, টেরিটোরি সার্ভিস ম্যানেজার, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। এছাড়াও সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালনার বিষয় সহ ভেজাল ও নিম্নমানের ইঞ্জিন অয়েল ব্যবহারে মূল্যবান বাইকটি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। পরে অংশগ্রহণকারী বাইকারদের মাঝে আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ৬ জন বিজয়ী তাদের পুরস্কার গ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব ও র‍্যাফেল ড্র শেষে আমন্ত্রিত সকলকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বিকালে সুজুকি মটরস বাইকারদের নিয়ে সুশৃংখলভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেএফসি চাইনিজ রেস্তোরায় সকলেই সমবেত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!